প্রধানমন্ত্রীকে কটূক্তি করা থেকে বিরত থাকতে বললেন ফখরুল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রীকে কটূক্তি করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual4 Ad Code

শুক্রবার (২৪ জুন) বিএনপির গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, তিনি একজন প্রধানমন্ত্রী, তিনি যদি এই ভাষায় কথা বলতে থাকেন, তা দুর্ভাগ্যজনক। তার (প্রধানমন্ত্রী) কটূক্তি করা থেকে বিরত থাকা উচিত। তিনি সকলের প্রধানমন্ত্রী হতে পারেননি।

Manual4 Ad Code

বিএনপির মহাসচিব বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত নন, বারবার এর উত্তর দিতে ভালো লাগে না। তিনি (প্রধানমন্ত্রী) রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত ভাষা ব্যবহার করেন। আমার মনে হয়, তিনি নিজে এই সমস্ত কথা না বলে তার যে চাটুকার দল আছে, তাদের দিয়ে বলালেই তো পারেন। এটা আমার কাছে নোংরা ব্যাপার মনে হয়।

‌‘তারেক রহমান মুচলেকা দিয়ে বিদেশে গেছেন’ শেখ হাসিনার এমন মন্তব্য প্রসঙ্গে ফখরুল বলেন, অনেকেই তো মুচলেকা দিয়ে বিদেশে গেছেন। রাজনৈতিক শিষ্টাচার এবং মূল্যবোধের যেটুকু অবশিষ্ট আছে, বিএনপি তা মেনে চলতে চায়। আমরা এ রকম অপমানজনক নোংরা কথা বলতে চাই না।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code