সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code
নিউজ ডেস্কঃ সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য এম সাইফুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। ২০০৯ সালের এই দিনে সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপি দোয়া মাহফিলের আয়োজন করেছে। দোয়া মাহফিল হবে তাঁর গ্রামের বাড়িতেও। এ ছাড়া মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual7 Ad Code

সাইফুর রহমান ১৯৩২ সালের ৬ অক্টোবর মৌলভীবাজারের বাহারমর্দন গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সাইফুর রহমান সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ভাষা আন্দোলনে যুক্ত থাকায় তিনি গ্রেপ্তার হয়ে এক মাস কারাগারেও থাকেন।

Manual8 Ad Code

সাইফুর রহমান ১৯৭৬ সালে জিয়াউর রহমানের সামরিক সরকারে বাণিজ্য উপদেষ্টা নিযুক্ত হন। অর্থমন্ত্রী হিসেবে তিনি জাতীয় সংসদে ১২ বার বাজেট পেশ করেন।

Manual8 Ad Code

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বাণীতে বলেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে এম সাইফুর রহমানের কৃতিত্ব সর্বজনবিদিত। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছেন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code