চারঘাটে আম ব্যবসায়ীরা অনিশ্চয়তায়

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

নজরুল ইসলাম বাচ্চু,চারঘাট, (রাজশাহী):
জেলা প্রশাসনের বেঁধে দেয়া সময় অনুযায়ী ১৫ মে শুক্রবার থেকেই নামানো যাবে গুটি জাতের আম। তবে প্রথম দিনে রাজশাহীর চারঘাট উপজেলায় কোন এলাকায় আম বাগানগুলোতে আম নামানোর খবর পাওয়া যায়নি। তবে আম না নামানোর বিষয়ে চাষি ও ব্যবসায়ীদের ভাষ্য করেনা আতঙ্কে মানুষই বের হরত পারছে না, সেখানে আম পেড়ে তা বিক্রি করবো কোথায়। অন্য দিকে গুটি জাতের আম এথনো পরিপক্কতা আসেনি বলে দাবি চাষি ও ব্যবসায়ীদের।
উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, গুটি আমের কেবল আঁটি হয়েছে। পরিপক্বতা আসেনি এখনো। তাই চাষিরা আম নামাচ্ছেন না। করোনা সংকটকালে বাজার না পাওয়ার আশঙ্কায় চাষিদের তড়িঘড়ি আম নামানোরও ব্যস্ততা নেই। অথচ আগের বছরগুলোতে চাষিরা এই দিনটির জন্য অপেক্ষা করতেন। বাগানে বাগানে শুরু হতো আম নামানোর উৎসব।
উপজেলার কালুহাটি এলাকার চাষি বাহাদুর রহমান বলেন, আমার গুটি আম খুব বেশি নেই। প্রশাসনের বেঁধে দেয়া সময় অনুযায়ী এখন গুটি আম পাড়া যাবে। তবে আম এখনও পাড়ার মতো হয়নি। গুটি আম আরও অন্তত ১০-১৫ দিন পর নামানো হলে আমের পরিপক্বতা আসবে।
তিনি বলেন, এবার বাজারের যে অবস্থা তাতে আম কখন নামালে ঠিক হবে সেটাও বুঝতে পারছি না। আবার এবার আম পাড়ার সময়টাও ঠিকমতো নির্ধারণ হয়নি। আম পাড়ার সময় কিছুটা আগেই নির্ধারণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা বলেন, আম পরিপক্বতা না হলে আম নামাবেন না চাষি ও ব্যবসায়ীরা। তবে আমে ক্যামিকেলের মিশ্রন ঘটিয়ে কেউ অপরিপক্ব আম নামানোর চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মুনজুর রহমান বলেন, কৃষিপণ্য লকডাউনের বাইরে। তাই বাজারজাত করতে সমস্যা হবে না। গাছে যখন আম পাকবে তখনই চাষিরা বাজারে নিতে পারবেন।
প্রসঙ্গ শুক্রবার (১৫ মে) থেকে গুটি আম পাড়ার সময় শুরু হয়েছে। আগামী ২০ মে থেকে গোপালভোগ নামাতে পারবেন চাষিরা। এছাড়া রানীপছন্দ ও লক্ষণভোগ বা লখনা ২৫ মে, হিমসাগর বা খিরসাপাত ২৮ মে, ল্যাংড়া ৬ জুন, আম্রপালি ১৫ জুন এবং ফজলি ১৫ জুন থেকে নামানো যাবে। সবার শেষে ১০ জুলাই থেকে নামবে আশ্বিনা এবং বারী আম-৪ জাতের আম। সম্প্রতি জেলা প্রশাসন এই সময় নির্ধারণ করে দেয়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code