বিশ্বে করোনায় আরও সাড়ে ৭ হাজারের বেশি প্রাণহানি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code
নিউজ ডেস্কঃ মহামারি করোনার সংক্রমণে বিশ্বে দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৭ হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় সোয়া ৬ লাখে।বৃহস্পতিবার ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৭২৯ জন। যা আগের দিনের চেয়ে চার শতাধিক বেশি। এ নিয়ে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ৯১ হাজার ৩০৬ জনে।
Manual7 Ad Code

একই সময়ে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ৬ লাখ ২৪ হাজার ৩৫৬ জন। যা আগের দিনের চেয়ে প্রায় ৮৫ হাজার বেশি। এ নিয়ে মোট করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ কোটি ৯৬ লাখ ৮১ হাজার ২০ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ৭৬৭ জন এবং মারা গেছেন ১ হাজার ৫৫৮ জন। আর দৈনিক প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৪০ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ৫৫৮ জন।

Manual2 Ad Code

ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code