গাজায় প্রতিদিন গড়ে ১৬০ শিশুকে হত্যা করা হচ্ছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্ক: গত এক মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় সাড়ে ১০ হাজার। নিহত ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই ৭ হাজার। সে অনুযায়ী গাজায় প্রতিদিন গড়ে ১৬০ শিশুর মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

মঙ্গলবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, জেনেভায় জাতিসংঘের এক ব্রিফিংয়ে ডব্লিউএইচওর কর্মকর্তা ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার বলেছেন, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের ভিত্তিতে দেখা যাচ্ছে, গাজায় প্রতিদিন গড়ে প্রায় ১৬০ শিশুকে হত্যা করা হচ্ছে। এই পরিস্থিতিতে গাজার ফিলিস্তিনিদের দুর্ভোগ কমাতে চলমান সংঘাতে মানবিক বিরতি কার্যকর করা জরুরি প্রয়োজন।’

Manual2 Ad Code

লিন্ডমেয়ার বলেছেন, ‘গাজায় হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, এবং যারা বেঁচে আছেন তারাও ট্রমা, নানা রোগ এবং খাবার ও পানির অভাবে ভুগছেন। বেঁচে থাকার জন্য এসব মানুষের পানি, জ্বালানি, খাদ্য এবং স্বাস্থ্যসেবার নিরাপদ সরবরাহ প্রয়োজন। আমাদের কাছে রসদ, কনভয় এবং মানবিক সহায়তা সরবরাহ প্রস্তুত রয়েছে। সবকিছু সেট আপ করা হয়েছে। কিন্তু এগুলো নিয়ে গাজায় প্রবেশাধিকার নেই আমাদের। এটিই আমাদের প্রয়োজন।’

Manual3 Ad Code

গাজার হাসপাতালগুলোর নিচে হামাসের টানেলের কারণে সেগুলোকে হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে- ইসরায়েলের এমন দাবির বিষয়ে তিনি বলেছেন, ‘হাসপাতালের নিচে কী আছে তা আমরা যাচাই করতে পারি না। আমরা যা যাচাই করতে পারি তা হাসপাতালে এবং মাটির ওপরে যা আছে সেগুলো। ডব্লিউএইচও কেবলমাত্র একবারই হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করতে সক্ষম হয়েছে। তাই রোগীদের সুরক্ষা এবং হাসপাতালগুলোতে নিরবচ্ছিন্নভাবে নিরাপদ চিকিৎসার সুযোগ-সুবিধার ব্যবস্থা করা জরুরি।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code