চুনারুঘাটের সাটিয়াজুরীতে রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ।

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :- চুনারুঘাটে রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করেছে এলাকাবাসী।

Manual2 Ad Code

আজ (২০জুন) দুপুরে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের আটালিয়া-পনারগাঁও-শ্রীবাড়ি রাস্তায় ব্যাতিক্রম প্রতিবাদ জানানো হয়। রাস্তাটি চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী – নতুনবাজার সড়ক ও জনপথের পনারগাঁও নামক স্থান থেকে আটালিয়া বাজার হয়ে শ্রীবাড়ি চা বাগানে গিয়ে শেষ হয়েছে।আর এ রাস্তা দিয়েই চলাচল করতে হয় আশেপাশের ৫/৬ টি গ্রামের প্রায় দশ হাজার জনসাধারনকে। রাস্তাটির আটালিয়া গ্রামের ভিতরে গেলে বুঝার উপায় নেই এটা রাস্তা নাকি ধানের জমি।তাইতো গ্রামবাসী রাস্তায় ধানের চারা লাগিয়ে স্থানীয় জনপ্রতিনিধিসহ উর্ধ্বতন কতৃপক্ষের সু-নজরে নেয়ার আকুতি জানিয়েছেন।

Manual1 Ad Code

গ্রামবাসীর পক্ষে ফারুক তালুকদার জানান,কত কষ্টে আছি তা প্রকাশ করতে পারবো না।তাই ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানালাম।
ফরিদ উদ্দিন ও আফরুজ আলী নামের দুজন যুবক জানান,রাস্তাটি পাকা করনের জন্য তাদের দীর্ঘ দিনের দাবি থাকলেও স্থানীয় জনপ্রতিনিধিরা একটি ইটও লাগান নি।তাই, গ্রামবাসী বাধ্য হয়ে রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করেছে। যাতে করে যথাযথ কর্তৃপক্ষ নজরে আসে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code