আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক গড়ে উঠেছে

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

পাকিস্তান দিবস উপলক্ষে চিঠিতে প্রেসিডেন্ট আলভিকে অভিনন্দন জানিয়েছেন জো বাইডেন। সেখানে বাইডেন বলেন, আফগানিস্তানের শান্তি, করোনা মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তন সহ অভিন্ন চ্যালেঞ্জ একসঙ্গে অব্যাহতভাবে মোকাবিলা করবে দুই দেশ।

উল্লেখ্য, মঙ্গলবার সেখানে পাকিস্তান দিবস পালিত হচ্ছে। এ দিনটিকে পালন করা হয় ১৯৪০ সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাব গ্রহণ হিসেবে। এই প্রস্তাবের অধীনে দক্ষিণ এশিয়ায় মুসলিমদের জন্য একটি আলাদা আবাসভূমির কথা বলা হয়েছিল। এদিনে সব সরকারি ভবনের শীর্ষে পাকিস্তানের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

Manual1 Ad Code

করোনার কারণে এবার অনুষ্ঠান পালিত হচ্ছে সীমিত পরিসরে। তবে ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স ২২ শে মার্চ ঘোষণা দিয়েছে যে, তারা পাকিস্তান দিবসের প্যারেড করবে ২৫শে মার্চ। তবে এক্ষেত্রে তারা আবহাওয়ার কথা উল্লেখ করেছে। বলেছে, পরবর্তী দু’দিন বৃষ্টি হতে পারে। তাই অনুষ্ঠান পিছিয়ে দেয়া হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code