মার্কিন শুল্ক ও গোপন চুক্তির প্রতিবাদে বিক্ষোভ সিপিবির

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশের অগ্রগতিকে ব্যাহত করতে যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে শুল্ক আরোপ করছে এমন অভিযোগ তুলেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির মতে, দেশের ওপর মার্কিন প্রভাব ক্রমশ বাড়ছে এবং বাংলাদেশ সাম্রাজ্যবাদের ঘুঁটি হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব অভিযোগ তোলেন সিপিবির নেতারা। দলটির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং সভাপতিমণ্ডলীর সদস্য সাজ্জাদ জহির। সঞ্চালনার দায়িত্বে ছিলেন সিপিবির কেন্দ্রীয় সম্পাদক লুনা নূর। পরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সিপিবি অভিযোগ করে, অন্তর্বর্তী সরকার দেশের জনগণের মতামত উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গোপন চুক্তি করেছে, যা রাষ্ট্রবিরোধী বলে দলটি দাবি করে। এই চুক্তি অবিলম্বে বাতিলের আহ্বান জানান নেতারা।

সমাবেশ থেকে আরও দাবি জানানো হয় রাখাইন রাজ্যের জন্য করিডর দেওয়ার পরিকল্পনা বন্ধ করা এবং বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশন চালুর উদ্যোগ প্রতিহত করার।

Manual1 Ad Code

সিপিবির নেতারা বলেন, গণ–অভ্যুত্থানের পর জনগণ আশা করেছিল, আগের সরকারের করা গোপন চুক্তিগুলো প্রকাশ ও বাতিল করা হবে, কিন্তু তার পরিবর্তে নতুন সরকারও সেই একই পথে হাঁটছে।

Manual5 Ad Code

সমাবেশ শেষে প্রেসক্লাব থেকে পল্টন পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল বের করেন সিপিবির নেতাকর্মীরা। পল্টন মোড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • মার্কিন শুল্ক ও গোপন চুক্তির প্রতিবাদে বিক্ষোভ সিপিবির
  • Manual1 Ad Code
    Manual8 Ad Code