জাতিসংঘেও করোনা ভাইরাসের থাবা, আক্রান্ত ৮৬

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

গোটা বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাসে ছোবল থেকে বাদ পড়ছে না অঞ্চল, গোষ্ঠী, জাতি কিংবা কোন দেশ। এবার করোনা ভাইরাস থাবা বসিয়েছে জাতিসংঘে। বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘের অন্তত ৮৬ কর্মী আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। খবর নিউ ইয়র্ক টাইমস, আল জাজিরা।

Manual8 Ad Code

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, বিশ্ব জুড়ে জাতিসংঘের ৮৬ কর্মীর দেহে কোভিড-১৯ করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইউরোপে। তবে এর বাইরেও আফ্রিকা, এশিয়া মধ্যপ্রাচ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও করোনা ভাইরাসে আক্রান্ত আমাদের কর্মী রয়েছে।

Manual6 Ad Code

করোনা ভাইরাসের বিস্তার রোধে জাতিসংঘের বেশির ভাগ কর্মীকে বাসা থেকেই কাজ চালিয়ে যেতে বলা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code