অবশেষে সামনে এলো ট্রাম্পের মাস্ক পরার ছবি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: করোনা ভাইরাসের শুরু থেকেই মাস্ক ব্যবহারে অস্বীকৃতি জানিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শুক্রবার স্কাই নিউজের প্রকাশিত এক ভিডিওতে তাকে নেভি ব্লু রংয়ের মাস্ক পরিহিত অবস্থায় দেখা যায়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন থেকে জানা গেছে, প্রথমে মাস্ক ব্যবহারে অস্বীকৃতি জানালেও পরে তিনি তা পরেছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে সব নাগরিককে মাস্ক পরার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ। হোয়াইট হাউসের সব কর্মীকেও মাস্ক ব্যবহারের নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে নিজে মাস্ক পরতে অস্বীকৃতি জানিয়ে আসছেন তিনি। বৃহস্পতিবার মিশিগানে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ডের একটি কারখানা পরিদর্শনের সময় তাকে মাস্ক পরিহিত অবস্থায় দেখা গেছে। ওই কারখানায় করোনাভাইরাস চিকিৎসার জন্য প্রয়োজনীয় ভেন্টিলেটর ও অন্যান্য সুরক্ষা সামগ্রী তৈরি হচ্ছে।

Manual7 Ad Code

গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা গেছে, কারখানাটি পরিদর্শনের সময় মাস্ক পরতে ট্রাম্প অস্বীকৃতি জানিয়েছেন বলে অভিযোগ ওঠার পর তাকে বেপরোয়া শিশু আখ্যা দেন মিশিগানের অ্যাটর্নি জেনারেল। এর আগে কারখানা পরিদর্শনের সময় মাস্ক পরিহিত ফোর্ড কর্মকর্তাদের পাশে নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের কাছে দাবি করেন, কিছুক্ষণ আগে মাস্ক পরলেও তা খুলে ফেলেছেন। তিনি বলেন, আগে পরেছিলাম। পেছনের দিকে থাকার সময় পরেছিলাম। সংবাদমাধ্যমকে তা দেখিয়ে বিনোদনের সুযোগ করে দিতে চাইনি।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code