প্রবীর মিত্রের অবস্থা আশঙ্কাজনক

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক:

Manual7 Ad Code

শুক্রবার দিবাগত রাতে মারা গেছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জনা রহমান। অভিনেত্রীর মৃত্যুসংবাদে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে। এর মাঝেই খবর পাওয়া গেল, অভিনেতা প্রবীর মিত্রের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এইচডিইউতে রাখা হয়েছে তাঁকে। প্রবীর মিত্রের অসুস্থতার খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছেলে মিথুন মিত্র।

মিথুন মিত্র বলেন, ‘২৩ ডিসেম্বর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয় আব্বুকে। এরপর অবস্থার অবনতি হলে আইসিউতে রাখা হয়। পরবর্তী সময়ে কেবিনে স্থানান্তর করা হলে আবার তাঁর অবস্থার অবনতি ঘটে। আব্বু এখন এইচডিইউতে চিকিৎসাধীন। ওনার ফুসফুসে ইনফেকশন হয়েছে। ভেতরে রক্তক্ষরণ হচ্ছে, প্লাটিলেট কমে যাচ্ছে।’

Manual1 Ad Code

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন প্রবীর মিত্র। ঘরে শুয়ে-বসে সময় কাটছিল তাঁর। এর মধ্যে কয়েকবার তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল।

Manual7 Ad Code

প্রবীর মিত্রের জন্ম ১৯৪১ সালে। ১৯৭১ সালে মুক্তি পাওয়া ‘জলছবি’র মধ্য দিয়ে ঢাকাই সিনেমায় নাম লেখান। দীর্ঘ অভিনয়জীবনে কাজ করেছেন অসংখ্য সিনেমায়। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমা ‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’, ‘প্রতিজ্ঞা’, ‘তরুলতা’, ‘গাঁয়ের ছেলে’ ইত্যাদি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code