নবীগঞ্জ উপজেলা আ’লীগ সভাপতির পদ থেকে অব্যাহতি পেলেন মুকুল .

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code
হবিগঞ্জ প্রতিনিধিঃহবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুলকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
৭ জুলাই দৃশ্যমান দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় চেয়ারম্যান পদ থেকেও তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ ঘটনায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
জল্পনা, কল্পনা আর নাটকীয়তা শেষে চেয়ারম্যান মুকুলকে দল থেকেও অব্যাহতির সিদ্ধান্ত নেয় উপজেলা আওয়ামী লীগ। এ খবর নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। বুধবার উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত বর্ধিত সভায় ওই সিদ্ধান্ত নেয়া হয়।
সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. গিয়াস উদ্দিন। রেজুলেশন ভিত্তিক সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য হবিগঞ্জ জেলা আওয়ামী লীগকে সুপারিশ করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ ও অভিযোগ সূত্রে প্রকাশ, দুর্নীতির দৃশ্যমান অভিযোগে চেয়ারম্যান পদ থেকে ৭ জুলাই বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বিগত চার বছর ধরে ২২৯ জন লোকের খাদ্য বান্ধব কর্মসূচীর (১০টাকা) কেজির চাল আত্মসাত করেন তিনি। উচ্চ পর্যায়ের তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় বরখাস্ত হন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code