অক্টোবরে সবচেয়ে বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রাজধানীর মিরপুরে: ফায়ার সার্ভিস

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক:

Manual4 Ad Code

চলতি বছরের অক্টোবর মাসে সারা দেশে ১ হাজার ৪৭৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২৭ জন আহত ও ১০ জন নিহত হয়েছে। এর মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ১৬৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দেওয়া গত এক মাসের হিসাব অনুযায়ী এসব তথ্য জানা গেছে।

ফায়ার সার্ভিসের গত এক মাসের পরিসংখ্যানে দেখা যায়, ঢাকায় দিনে পাঁচের অধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং মিরপুর এলাকায় অগ্নিকাণ্ড বেশি ঘটেছে।

Manual6 Ad Code

মঙ্গলবার ( ৭ নভেম্বর ) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অক্টোবর মাসে সারা দেশে ১ হাজার ৪৭৫টি অগ্নিকাণ্ডের ঘটনার মধ্যে ঢাকা বিভাগে ৫০১টি, ময়মনসিংহ বিভাগে ৫৫টি, চট্টগ্রাম বিভাগে ২৩৯টি, রাজশাহী বিভাগে ২১৩টি, খুলনা বিভাগে ১৪৯টি, সিলেট বিভাগে ৫৯টি, বরিশাল বিভাগে ৬৬টি ও রংপুর বিভাগে ১৯৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মাসিক পরিসংখ্যানে দেখা গেছে, সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে অগ্নিকাণ্ডের ঘটনা কমেছে। সেপ্টেম্বরে সারা দেশে ১ হাজার ৫৫৭টি আগুনের ঘটনা ঘটে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অক্টোবর মাসে সারা দেশে ৮৪৬টি বিভিন্ন ধরনের দুর্ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে। এসব দুর্ঘটনায় ৮৩০ জন আহত ও ১৬৭ জন নিহত হন, যার মধ্যে সড়ক দুর্ঘটনা ৬৯০টি। এ ছাড়া রান্নাঘরের গ্যাস সিলিন্ডারজনিত দুর্ঘটনা ৩৯টি, গ্যাসলাইনে ত্রুটিজনিত ১৩টি, লিফট দুর্ঘটনা ২১টি, বজ্রপাত ৩টি, নদী ও পানিতে ডুবে যাওয়ার ৫৮টি দুর্ঘটনা ঘটে। সারা দেশে নদী, পুকুর বা পানিতে ডুবে ৩৮ জন নিহত হয়।

Manual8 Ad Code

শুধু ঢাকা সিটি করপোরেশন এলাকায় ৪৪টি বিভিন্ন ধরনের দুর্ঘটনায় আটজন নিহত ও সাতজন আহত হয়। এ ছাড়া ঢাকা বিভাগে ১৯৩টি, ময়মনসিংহ বিভাগে ৪৭টি, চট্টগ্রাম বিভাগে ১২০টি, রাজশাহী বিভাগে ২২২টি, খুলনা বিভাগে ৯৬টি, সিলেট বিভাগে ৩৫টি, বরিশাল বিভাগে ৪০টি ও রংপুর বিভাগে ৯৩টি দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code