মজিবরের গোলে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: ফিফা প্রীতি ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে রয়েছে। মজিবর রহমান জনির দেওয়া একমাত্র গোলে অগ্রগামিতা নিয়ে বিরতিতে গেছে হাভিয়ের কাবরেরার দল।

Manual6 Ad Code

যদিও নমপেনের অলিম্পিক স্টেডিয়ামে শুরু থেকে স্বাগতিকদের আধিপত্য ছিল। শুরুর দিকে দুটি কর্নার ও একটি ফ্রি-কিক আদায় করে বাংলাদেশের ওপর চড়াও হয় কম্বোডিয়া। তবে গোল আদায় করতে পারেনি। বাংলাদেশ নিজেদের রক্ষণ সামলে চেষ্টা করেছে প্রতিপক্ষের সীমানায় বল নিয়ে যেতে। ম্যাচ ঘড়ির ৩ মিনিটের সময় সুকমপিকের বক্সের ভিতর থেকে নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ২১ মিনিটে ব্রাক থিভার লক্ষ্যে নেওয়া শট বিশ্বনাথ ঠেকিয়ে দিলে গোল পায়নি স্বাগতিকরা।

২৪ মিনিটে প্রতি আক্রমণ থেকে বাংলাদেশ এগিয়ে যায়। ফয়সাল আহমেদ ফাহিমের ক্রস থেকে মজিবর রহমান জনি ৬ গজের প্রান্ত থেকে বাঁ পায়ে দারুণভাবে প্লেসিং করে লক্ষ্যভেদ করেছেন। গোলের সঙ্গে ৩০ হাজার গ্যালারি ভর্তি দর্শকরাও স্তব্ধ হয়ে যান সঙ্গে সঙ্গে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code