মার্কিন জেনারেলের দাবি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে লক্ষাধিক সেনা হতাহত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: ইউক্রেনের সঙ্গে প্রায় নয় মাস ধরে চলা যুদ্ধে রাশিয়ার এক লাখের বেশি সৈন্য হতাহত হয়েছে। ইউক্রেনের হতাহত সৈন্যের সংখ্যাও প্রায় সমান। বুধবার (৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের এক শীর্ষ সামরিক জেনারেল এ তথ্য জানিয়েছেন। খবর সিএনএনের।
নিউইয়র্কে একটি ইকোনমিক ক্লাবে বক্তৃতাকালে জেনারেল মার্ক মাইলি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন একটি ‘অভূতপূর্ব কৌশলগত ভুল’, যার জন্য দেশটিকে বছরের পর বছর ধরে মূল্য দিতে হবে।

দীর্ঘদিন হুমকি-ধামকির পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। ইউক্রেনও সর্বশক্তি দিয়ে প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে সহায়তা করছে যুক্তরাষ্ট্রসহ কিয়েভের পশ্চিমা মিত্ররা।

Manual5 Ad Code

মাইলি বলেছেন, এই যুদ্ধ ভয়ংকর মানবিক দুর্ভোগ সৃষ্টি করেছে। এতে ইউক্রেনের দেড় কোটি থেকে তিন কোটি মানুষ শরণার্থীতে পরিণত হয়েছে, মারা গেছে প্রায় ৪০ হাজার।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code