ডিকবেলাকে খেলতে হবে না বাংলাদেশকে

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual7 Ad Code

দুই পেসার নুয়ান প্রদীপ ও সুরাঙ্গা লাকমলের সাথে কুশল পেরেরাকে ফিরিয়ে এনে আগামী সপ্তাহে দেশের মাটিতে অনুষ্ঠিতব্য নিদাহাস টি-২০ ট্রফি ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড। অফ-ফর্মের কারণে দল থেকে বাদ পড়েছেন নিরোশান ডিকবেলা। তার জায়গা দলে সুযোগ পেয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা।

Manual1 Ad Code

শ্রীলংকার পেস অ্যাটাক সামলাবেন ইনজুরি থেকে সুস্থ হয়ে দলে ফেরা প্রদীপ ও লাকমল। পেস অ্যাটাকে আরো আছেন ডান-হাতি দুসমন্থ চামিরা ও বাঁ-হাতি ইসুরু উদানা। ডিকবেলার পরিবর্তে ডি সিলভার সুযোগ চমকই ছিল। এক বছরের বেশি সময় ধরে টি-২০ ফরম্যাটে খেলছেন না তিনি। বাংলাদেশ সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ১৭৩ রানের ইনিংস খেলেছিলেন ডি সিলভা। সম্প্রতি শ্রীলংকার ঘরোয়া টি-২০ আসরে তিনটি ম্যাচে বলার মতো পারফরমেন্স আছে তার। ৪২,০ ও ৫৫ রান করেন ডি সিলভা।

গেল মাসে শেষ হওয়া বাংলাদেশ সফরে নিজেকে মেলে ধরতে পারেননি ডিকবেলা। ফলে আসন্ন সিরিজের জন্য ডিকবেলাকে বিবেচনায় নেয়নি শ্রীলংকার নির্বাচকরা। এদিকে কুশল পেরেরা ফিরে আসায় টপ-অর্ডার নিয়ে বড় ধরনের চিন্তায় পড়বে লংকানরা। কারন টপ-অর্ডারে আরও আছেন উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস ও দানুশকা গুনাথিলাকা।
বাংলাদেশ সফরের দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি লেগ স্পিনার জেফরি ভ্যান্ডরসে। তারপরও আসন্ন সিরিজের জন্য ঘোষিত দলে সুযোগ হয়নি তার। শ্রীলংকা দলে স্পিনার হিসেবে আছেন আকিলা ধনঞ্জয়া, আমিলা আপোনসো ও জীবন মেন্ডিস।

Manual1 Ad Code

ঘোষিত ১৫ জনের দলে ইনজুরির কারণে সুযোগ হয়নি ওয়ানডে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ, আসলে গুনারত্নে ও শেহান মাদুশঙ্কার।
স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে ঘরের মাঠে ত্রিদেশীয় টি-২০ সিরিজ আয়োজন করছে শ্রীলংকা। আগামী ৬ মার্চ শ্রীলংকা-ভারত ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ৮ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ। ফাইনাল হবে ১৮ মার্চ। ফাইনালের আগে ডাবল লিগ পদ্ধতিতে চারটি করে ম্যাচ খেলবে শ্রীলংকা-ভারত ও বাংলাদেশ।

শ্রীলংকা দল : দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিজ, দাসুন শানাকা, কুসল পেরেরা, থিসারা পেরেরা, জীবন মেন্ডিজ, সুরাঙ্গা লাকমাল, ইসুরু উদানা, আকিলা ধনঞ্জয়া, আমিলা আপনসো, নুয়ান প্রদীপ, দুশমন্ত চামিরা ও ধনঞ্জয়া ডি সিলভা।

রাজশাহীতে যোগ দিলেন ভেট্টরি

Manual5 Ad Code

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটে রাজশাহী কিংসের প্রধান কোচের দায়িত্ব পেলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। আগামী দু’বছরের জন্য রাজশাহী কিংসের দায়িত্ব পালন করবেন ৩৯ বছর বয়সী ভেট্টরি। । রাজশাহী কিংস ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে আজ এ কথা জাননো হয়েছে।

বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ব্রিজবেন হিট ও ইংল্যান্ডের টি-২০ ব্ল্যাস্টে মিডলসেক্সের কোচের দায়িত্ব পালন করছেন ভেট্টরি। রাজশাহী দলের পক্ষ থেকে প্রধান নির্বাহি তাহমিদ হক বলেন, ‘বিশেষজ্ঞ কোচের অভিজ্ঞতা থেকে রাজশাহী কিংসকে সহায়তা করবে ভেট্টরি। তার কাছ থেকে স্থানীয় খেলোয়াড়দের শিখতে হবে এবং দক্ষতা প্রয়োগ করতে হবে।’

১৮ বছরের ক্রিকেট ক্যারিয়ারে নিউজিল্যান্ডের হয়ে ১১৩টি টেস্ট, ২৯৫টি ওয়ানডে ও ৩৪টি টি-২০ ম্যাচ খেলেছেন ভেট্টোরি। টেস্টে ৩৬২, ওয়ানডেতে ৩০৫ ও টি-২০তে ৩৮ উইকেট শিকার করেন ভেট্টোরি।
২০১৬ ও ২০১৭ সালে রাজশাহী কিংসের কোচের দায়িত্ব পালন করেন দেশীয় সরওয়ার ইমরান।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code