বাংলাদেশি কর্মীদের জন্য কাতারের শ্রমবাজার আবারও উন্মুক্ত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

কয়েক মাস বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য আবারও উন্মুক্ত হলো কাতারের শ্রমবাজার। গতকাল বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

কাতারের দোহায় অনুষ্ঠিত এক যৌথ কারিগরি কমিটির বৈঠকে শ্রমবাজার খোলার এই সিদ্ধান্ত হয়েছে। গতকাল থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

Manual6 Ad Code

মন্ত্রী বলেন, কাতারে বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক চাহিদা থাকবে, কেননা ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ সেখানে অনুষ্ঠিত হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা ঐ বৈঠকে উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code