এমএফএস বিস্ময়কর ভূমিকা রাখছে: মোস্তাফা জব্বার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) বাংলাদেশের আর্থিক ব্যবস্থাপনায় বিস্ময়কর ভূমিকা রাখছে। আর্থিক ব্যবস্থাপনায় ব্যাংকগুলো সাধারণ মানুষের সম্পৃক্ততার শেকল ভাঙতে পারেনি, কিন্ত এমএফএস তা পেরেছে। তিনি বলেন, ‘এমএফএস-সেবা দেশের জনগণ ব্যবহার করার সক্ষমতা অর্জন করেছে এবং জনগণের কাছে তা গ্রহণযোগ্যতা অর্জন করেছে।’

Manual4 Ad Code

বুধবার (২১ ডিসেম্বর) ঢাকায় আইডিয়া ফাউন্ডেশন আয়োজিত ‘বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তি শক্তিশালী করণে এমএফএসের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

Manual2 Ad Code

এমএফএসে যাতে জনগণ সঞ্চয় করতে পারে, সে ব্যবস্থা রাখার প্রয়োনীয়তার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ‘এতে জনগণের অংশগ্রহণ অনেক বেশি সমৃদ্ধ হবে।’

আবুল কালাম আজাদের সঞ্চালনায় আইডিয়া ফাউন্ডেশনের চেয়ারপারসন কাজী এম আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আইডিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাবেক সচিব মোহাম্মদ শহিদুল হক, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর, বিকাশের সিইও কামাল কাদির, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাহুল হক, সাবেক নির্বাহী পরিচালক লীলা রশিদ প্রমুখ বক্তৃতা করেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code