দেশে ডেঙ্গুতে আরও ৫ জন আক্রান্ত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

Manual6 Ad Code

গতকাল শনিবার (১৫ জনুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

Manual5 Ad Code

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় ৩ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ২ জন ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা ৩৫ জন। এরমধ্যে ঢাকায় ২৪ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ১১ জন ভর্তি রয়েছেন।

Manual7 Ad Code

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে ১০০ জন হাসপতালে ভর্তি হয়েছে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫ জন।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন। এরমধ্যে ১০৫ জনের মৃত্যু হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code