অক্সফোর্ড ও স্পুটনিক ভ্যাকসিন একসঙ্গে পরীক্ষায় যাচ্ছে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: যৌথ ট্রায়ালে যাচ্ছে যুক্তরাজ্যের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিন। করোনাভাইরাসের আলোচিত এই দুই ভ্যাকসিনের ট্রায়ালে একযোগে কাজ করবেন উভয় দেশের বিজ্ঞানীরা। মূলত উভয় ভ্যাকসিনের মিশ্রণে করোনার বিরুদ্ধে আরও কার্যকরী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা সম্ভব কিনা সেটি পর্যালোচনার জন্যই এই যৌথ ট্রায়ালের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। দুই ভ্যাকসিনের মধ্যে মিল হচ্ছে উভয়টিতেই করোনার জন্য দায়ী সার্স-কোভ-২ এর জেনেটিক উপাদান রয়েছে। চূড়ান্ত ট্রায়ালের আগেই স্পুটনিক ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়ে বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েছিল রাশিয়া। অন্যদিকে যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষায় আছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code