করোনায় ২৪ ঘণ্টায় ৫০ মৃত্যু, শনাক্ত ১৯১৮

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে তিন হাজার ২৩৪ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৯১৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৪৪ হাজার ২০ জনে। মঙ্গলবার দুপুর আড়াইটায় করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯৫৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ৩৯ হাজার ৮৬০ জন। তিনি আরও জানান, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৩টি ল্যাব চালু আছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে আট হাজার ১২৩টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে সাত হাজার ৭১২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১২ লাখ এক হাজার ২৫৬টি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code