ইরানি কোচের অধীনে অনুশীলন করবেন বাকি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: গত ২২ জুলাই জার্মানির হ্যানোভারে যাওয়ার কথা ছিল দেশসেরা অন্যতম শুটার আব্দুল্লাহ হেল বাকির। কিন্তু শেষ মুহূর্তে এসে পরিকল্পনা বদলে ফেলতে হয়েছে। জার্মানির কাস্টমস থেকে নিজের রাইফেল বহন করার অনুমতির বিষয়টি সময় সাপেক্ষ হওয়ায় বাকির আর সেখানে যাওয়া হচ্ছে না। ফলে ঢাকায় ইরানি কোচ জায়ের রেজাইয়ের অধীনে অনুশীলন চালিয়ে যাবেন তিনি।

মূলত জার্মানিতে ৫০ মিটার রাইফেলের ওপর উন্নতমানের প্রশিক্ষণ নিয়ে এশিয়ান গেমসে অংশ নিতে চেয়েছিলেন বাকি। কাস্টমস জটিলতায় এখন তো পরিকল্পনাই বদলে ফেলতে হলো।

Manual2 Ad Code

কমনওয়েলথ গেমসে টানা দুটি রুপা জয়ী বাকি বাংলা ট্রিবিউনকে এই প্রসঙ্গে বলেছেন, ‘ওখান থেকে অস্ত্র বহনের অনুমতি পাওয়া যায়নি। অনুমতি পেতে অনেক সময়ের প্রয়োজন, যা আগে জানতাম না। যে কারণে জার্মানি যাওয়া হচ্ছে না। এখন দেশেই ইরানি কোচের অধীনে অনুশীলন চালিয়ে যাবো।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code