‘অঘটন ঘটানো’ ডাচরাই এবার ধুঁকছে লঙ্কানদের সামনে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ক্রীড়া ডেস্ক:

Manual1 Ad Code

ধর্মশালায় দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ‘অঘটন’ ঘটিয়েছিল নেদারল্যান্ডস। ডাচদের প্রতিপক্ষ বদলানোর সঙ্গে বদলে গেছে ভেন্যুও। লক্ষ্ণৌর শ্রী অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে আজ লঙ্কানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ধুঁকছে ডাচরা।

Manual6 Ad Code

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ডাচ দুই ওপেনার বিক্রমজিৎ সিং ও ম্যাক্স ও’ডাউড শুরু থেকেই সংগ্রাম করতে থাকেন। দলীয় ৭ রানেই ভেঙে গেছে ডাচদের উদ্বোধনী জুটি। চতুর্থ ওভারের চতুর্থ বলে কাসুন রাজিথার বলে এলবিডব্লু হয়ে ড্রেসিংরুমে ফিরে যান বিক্রমজিৎ। ডাচ ওপেনার রিভিউ নিলে তা নষ্ট হয়। ১৩ বলে ১ চারে ৪ রান করেন বিক্রমজিৎ।

উদ্বোধনী জুটি দ্রুত ভাঙার পর উইকেটে আসেন কলিন অ্যাকারমান। ওপেনার ও’ডাউডকে নিয়ে ইনিংস মেরামতের দায়িত্ব নেন তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে ৩৮ বলে ৪১ রান যোগ করেছেন এই জুটি। দশম ওভারের শেষ বলে ও’ডাউডকে বোল্ড করে জুটি ভাঙেন রাজিথা। ২৭ বলে ১ চার ও ১ ছক্কায় ১৬ রান করেন ও’ডাউড। খুব দ্রুত অ্যাকারমানকেও ফিরিয়েছেন রাজিথা। ১২তম ওভারের শেষ বলে রাজিথাকে কাট করতে গিয়ে উইকেটরক্ষক কুশল মেন্ডিসের তালুবন্দী হয়েছেন অ্যাকারমান। ৩১ বলে ৫ চারে ২৯ রান করেন তিনি।

ও’ডাউড ও অ্যাকারমানের দ্রুত বিদায়ে নেদারল্যান্ডসের স্কোর দাঁড়ায় ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৪ রান। রাজিথার পর দ্রুত ডাচদের আরও ২ উইকেট তুলে নিয়েছেন দিলশান মাদুশঙ্ক, যেখানে ১৭তম ওভারের পঞ্চম বলে মাদুশঙ্ককে আপার কাট খেলতে যান বাস ডি লিড। ডিপ থার্ড ম্যানে ডাইভ দিয়ে অসাধারণ ক্যাচ ধরেছেন কুশল পেরেরা। ২১ বল খেলে ডি লিড করেন ৬ রান। এরপর ১৯তম ওভারের চতুর্থ বলে তেজা নিদামানুরুকে এলবিডব্লু করেন মাদুশঙ্ক। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর সঙ্গে সঙ্গে রানের গতিও ধীর হতে থাকে নেদারল্যান্ডসের। ১৮.৪ ওভারে ডাচদের স্কোর দাঁড়ায় ১৮.৪ ওভারে ৫ উইকেটে ৭১ রান।

Manual1 Ad Code

অর্ধেক উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে না উঠতেই নেদারল্যান্ডস হারায় তাদের অধিনায়ক এডওয়ার্ডসের উইকেট। ২২তম ওভারের দ্বিতীয় বলে এডওয়ার্ডসকে বোল্ড করেন মাহিশ তিকশানা। ডাচ অধিনায়ক ১৬ বলে করেন ১৬ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯ ওভারে ৬ উইকেটে ১১৬ রান করেছে ডাচরা। সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ১৫ রানে আর লোগান ফন বিক ১৪ রানে ব্যাটিং করছেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code