রাতে তামিম-বিসিবি বৈঠক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: চিকিৎসা নিয়ে দেশে ফিরে আবারও আলোচনার জন্ম দিয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার রাতেই সেই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা। বৈঠকের বিষয়ে বিসিবি ও তামিম দুই পক্ষই কঠোর গোপনীয়তা রক্ষা করছে। কখন, কোথায় তারা বৈঠকটি করবেন, সেটি গণমাধ্যমকে জানাচ্ছেন না কেউই। তবে দুই পক্ষের মধ্যে বৈঠকের পর সংবাদ মাধ্যমে ব্রিফ করা হবে বলে জানা গেছে।

Manual3 Ad Code

এক সাক্ষাৎকারে তামিম জানিয়েছিলেন, অধিনায়কত্ব, নিজের ফিটনেস, দলের পরিবেশ, নিজের ভবিষ্যৎসহ নানান ইস্যু নিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে কথা বলতে চেয়েছেন। প্রটোকল মেনে তামিম জালাল ইউনুসের সঙ্গে বৈঠকের আগ্রহ দেখালেও জানা গেছে, এই বৈঠকে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনও উপস্থিত থাকবেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code