আর্জেন্টিনা ও বাংলাদেশ একই গ্রুপে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে শুরু হচ্ছে সোমবার থেকে। এর আগে আজ রবিবার অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের নিয়ে ট্রফি উন্মোচন ও টুর্নামেন্টের গ্রুপিং হয়ে গেলো। স্বাগতিক বাংলাদেশ ও আর্জেন্টিনা একই গ্রুপে পড়েছে।

বাংলাদেশ ও আর্জেন্টিনা ছাড়াও ‘এ’ গ্রুপের বাকি চার দল হচ্ছে ইরাক, নেপাল, ইংল্যান্ড ও পোল্যান্ড। গ্রুপ ‘বি’ তে জায়গা হয়েছে কেনিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, চাইনিজ তাইপে ও থাইল্যান্ডের।

প্রতি দল পাঁচটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। দুই গ্রুপের শীর্ষ দুটি দল খেলবে সেমিফাইনালে। শিগগিরই জানিয়ে দেওয়া হবে ম্যাচগুলোর সূচি।

Manual2 Ad Code

বঙ্গবন্ধু কাপ কাবাডির গত দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। তৃতীয় আসরেও চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ‘আমাদের প্রস্তুতি যথেষ্ট ভালো। গত আসরের মতো এই আসরেও আমাদের লক্ষ্য শিরোপা জেতা।’

Manual2 Ad Code

এবারের আসরে বিশ্বের অন্যতম সেরা দল না থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে এই কর্মকর্তা বলেছেন, ‘ইরান, ভারত, পাকিস্তান ও কোরিয়ার মতো দলকে আনার চেষ্টা করেছি; কিন্তু আন্তর্জাতিক সূচির ব্যস্ততায় তা সম্ভব হয়নি।’ এছাড়া এশিয়ান গেমসের আগে বাংলাদেশ দলকে বাইরে পাঠিয়ে অনুশীলনের ব্যবস্থা করা হবে বলে জানান এই কর্মকর্তা।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code