বার্সা ছাড়তে প্রস্তুত মেসি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: আগামী মৌসুমে অর্থাৎ ২০২১ সালে বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হতে যাচ্ছে লিওনেল মেসির। এরপর কাতালানদের জার্সিতে আর দেখা নাও যেতে পারে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে। স্পেনের এক গণমাধ্যমের বরাতে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম মিরর জানিয়েছে, মেসি ক্যাম্প ন্যু ছাড়তে প্রস্তুত হচ্ছেন। জানুয়ারিতে কোচ আর্নেস্তো ভালভার্দেকে বরখাস্ত করে বার্সা। এই ঘটনার পেছনে মেসিকে দোষারোপ করে সংবাদ প্রকাশ করে স্পেনের স্থানীয় গণমাধ্যম। বিষয়টি পছন্দ হয়নি ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডের। তার জন্য রাগান্বিত মেসি কাতালানদের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে আলোচনাও স্থগিত রেখেছেন। স্প্যানিশ রেডিও স্টেশন কাদেনার বরাতে এমনটি জানায় মিরর। তারা আরও জানায়, সাম্প্রতিক সময়ে বার্সার স্কোয়াডে কোয়ালিটির অভাব নিয়ে হতাশ মেসি এবং আগামী মৌসুম শেষে ক্যাম্প ন্যু ছাড়তে চান রেকর্ড ছয়বারের ব্যালন ডিঅর জয়ী তারকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code