টিজারেই উন্মাদনার পারদ চড়ালেন পায়েল

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

র- পায়েল সরকার অভিনীত ‘মুখোশ’ ছবির টিজার প্রকাশ করা হয়েছে। এতে ভিন্ন রূপে আত্মপ্রকাশ করেছেন পায়েল। হারিয়ে যাওয়া বোনকে খুঁজতে গিয়ে এক নারী চরিত্রের নানান দিক তুলে ধরতে চলেছেন পামেলা রূপী পায়েল। ছবিটি পরিচালনা করেছেন অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায়। ছবিতে খানিকটা ধূসর ছোঁয়াও রয়েছে পায়েলের চরিত্রে। মুখোশের আড়ালে পায়েলের চরিত্রটি যে সত্যিই রহস্যময়ী, তার ইঙ্গিত মিলল টিজারেই।

Manual5 Ad Code

 

 

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

তা পামেলা সত্যি বলছেন না মিথ্যা? কতটাই বা যুক্তিযুক্ত তার অভিযোগ? সেই গল্প বলবে ‘মুখোশ’। পায়েলের জামাইবাবুর চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত। পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়।

Manual7 Ad Code

 

এছাড়াও ‘মুখোশ’-এ অভিনয় করেছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায় এবং নবাগতা অমৃতা হালদার। ছবির চিত্রনাট্য লিখেছেন অভীক ও সুজয়নীল। সম্পাদনায় অনির্বাণ মাইতি। ‘মুখোশ’-এর আড়ালে লুকিয়ে থাকা আসল অপরাধী কে? প্রকাশ্যে আসবে ডিসেম্বরে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code