বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম

লেখক: Rumie
প্রকাশ: ৫ মাস আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। বুধবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১০০ ডলারের নিচে নেমে এসেছে বলে জানিয়েছে বিবিসি। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চুক্তি হোক বা না হোক আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরান অভিযান বন্ধ করবে যুক্তরাষ্ট্র। তার এই ঘোষণার প্রভাব বুধবার তেলের বাজারে পড়েছে। এদিন ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৯৯ দশমিক ৩২ ডলারে লেনদেন হচ্ছে। সোমবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল ১১৬ ডলার ১০ সেন্ট। মার্চে ইরানে হামলা নিয়ে ট্রাম্পের অনিশ্চিত মন্তব্যের পরে তেলের দাম শত ডলারের গণ্ডি পেরিয়ে যায়। ২৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার আগের দিন ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৭২ ডলার। এরপর পরিস্থিতি দ্রুতই বদলে যায়। ১৮ মার্চ ব্রেন্টের দাম ১১৯ দশমিক ৫০ ডলারে  উঠে যায়—২০২২ সালের জুন মাসের পর সর্বোচ্চ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code