চট্টগ্রাম আবাহনীকে উড়িয়ে সেমিফাইনালে মোহামেডান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের পর ফেডারেশন কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং। তৃতীয় কোয়ার্টার ফাইনালে সাদা-কালো দলটি ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ জায়ান্ট বসুন্ধরা কিংস।

Manual2 Ad Code

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম দুই অর্ধে দুটি করে গোল পেয়েছে মোহামেডান। সুলেমানে দিয়াবাতে-সানডেরা প্রতিপক্ষের রক্ষণ তছনছ করে একের পর এক গোল আদায় করে নিয়েছেন।

Manual3 Ad Code

ম্যাচ ঘড়ির ২০ মিনিটে মোহামেডান প্রথম গোল করে এগিয়ে যায়। সতীর্থের ক্রসে এক ডিফেন্ডার হেড করলে বল অন্য প্রান্তে শাহরিয়ার ইমন পেয়ে যান। দ্রুত বল নিয়ে এই ফরোয়ার্ড কাটব্যাক করলে চলতি বলে ইমানুয়েল সানডে জোরালো শটে জাল কাঁপান। গোলকিপার পাপ্পু হোসেন ডান দিকে ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code