মাঠে ফিরে দুর্দান্ত পারফর্ম করেছেন সাকিব।

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক:  দীর্ঘ ১০ মাস পর ওয়ানডে ক্রিকেটে জয় দিয়ে শুরু করল টাইগাররা। মিরপুরে প্রথম ওয়ানডেতে ইন্ডিজকে উড়িয়ে দিলো ৬ উইকেটে বড় ব্যবধানে।  ম্যাচ জয়ের অন্যতম কারিগর টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। খেলা শেষে তাই ম্যাচ সেরার পুরস্কারটা উঠেছে দেশের ক্রিকেটের এই পোস্টার বয়ের হাতে।

এই ম্যাচের মধ্য দিয়ে নিষেধাজ্ঞার আগে ও পরে মিলিয়ে মোট ৪৮৬ দিন পর মাঠে ফিরে দুর্দান্ত পারফর্ম করেছেন সাকিব।  আজ ৭.২ ওভারে মাত্র ৮ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। এই চার উইকেট নেওয়ার মধ্যদিয়ে দেশের মাটিতে দেড়শ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সাকিব। তার দখলে এখন ১৫৩ উইকেট।

Manual3 Ad Code

বিশ্বসেরা এই অলরাউন্ডারের স্বরূপে প্রত্যাবর্তনে স্বস্তিতে দল ও ভক্ত-সমর্থকরা। যদিও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তার পারফরম্যান্স দেখে উদ্বিগ্ন ছিলেন অনেকেই। সাকিব অবশ্য প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক ক্রিকেটকেই মঞ্চ ধরে এগোচ্ছিলেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code