মানসিকভাবে শক্ত থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ: মুমিনুল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: করোনা ভাইরাসের কারণে সাময়িকভাবে পরিকল্পনা পরিবর্তন করতে হচ্ছে বাংলাদেশ টেস্ট দলের নতুন অধিনায়ক মুমিনুল হককে। ইতোমধ্যে পাঁচ সিরিজের আটটি ম্যাচ স্থগিত হলো টাইগারদের। তার মধ্যে সর্বশেষ হিসেবে স্থগিত হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সফরও। তবে এই দুঃসময়ে মানসিকভাবে শক্ত থাকার প্রতি জোর দিচ্ছেন মুমিনুল। সিরিজ বাতিল হওয়া প্রসঙ্গে টাইগারদের টেস্ট অধিনায়ক কথা বলেছেন ক্রীড়া ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে। ২৯ বছর বয়সী বাঁ-হাতি এই ব্যাটসম্যান বলেন, অবশ্যই আমি ক্রিকেট মিস করছি, অন্য সবার মতো অবশ্যই তার জন্য খারাপ লাগছে। এ বছরের জন্য আমারও পরিকল্পনা ছিল। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে, এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। তাই এই ব্যাপারে আমাদের করার কিছুই নেই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code