কমলগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন: ১৯ জন আটক

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তে আবারও ১৯ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৩০ মে) ভোরে সীমান্তবর্তী বাগীছড়া থেকে ৫ জন ও চাম্পাছড়া থেকে ১৪ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Manual7 Ad Code

বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকারিয়া জানান, আটককৃতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুও রয়েছে। বাগীছড়া ও চাম্পাছড়া বিওপিতে তাদের প্রাথমিকভাবে রাখা হয়েছে এবং পরিচয় যাচাই-বাছাই চলছে।

Manual4 Ad Code

তিনি আরও জানান, ভোর ৪টার দিকে বাগীছড়া এবং সকাল ৭টার দিকে চাম্পাছড়া সীমান্ত এলাকা দিয়ে পুশইন করা হয়। প্রক্রিয়া শেষে তাদের কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। এ নিয়ে সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি ও বিএসএফের আচরণ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ডেস্ক বিজে

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • কমলগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন: ১৯ জন আটক
  • Manual1 Ad Code
    Manual8 Ad Code