করোনা মোকাবিলায় একসঙ্গে কাজ করবে আমিরাত ও ইসরায়েল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট,ঢাকা: দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক না থাকলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সংযুক্ত আরব আমিরাতকে সহযোগিতা দেবে ইসরায়েল। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই সহায়তার ঘোষণা দেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে। নেতানিয়াহু বলেন, এই সহযোগিতার ক্ষেত্রে হবে গবেষণা ও উন্নয়ন এবং প্রযুক্তি। এছাড়া যেসব খাত অত্র অঞ্চলের স্বাস্থ্য নিরাপত্তার উন্নতি ঘটাবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, করোনাভাইরাস মোকাবিলায় আমিরাতের সঙ্গে একত্রে কাজ করার সরকারি ঘোষণা শিগগিরই আসবে। আমিরাত ও ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রীরা তা ঘোষণা করবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code