কানাডা ও ভারতের কূটনীতিক বহিষ্কার

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

কানাডা অফিস:

কানাডা ও ভারত একে অপরের শীর্ষ কূটনীতিকদের বহিষ্কার করেছে। শিখ বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ড নিয়ে উত্তেজনার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে দেশ দুটি। সোমবার কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা ছয়জন ভারতীয় কূটনীতিক ও কনস্যুলার কর্মকর্তাকে বহিষ্কার করেছে। নিজ্জার হত্যার তদন্তের সঙ্গে এই বহিষ্কারের সম্পর্ক রয়েছে। এর আগে ভারত কানাডার ছয় শীর্ষ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেয়। যাদের মধ্যে ভারপ্রাপ্ত হাইকমিশনারও অন্তর্ভুক্ত ছিলেন। এছাড়া, তারা কানাডা থেকে তাদের দূত প্রত্যাহার করেছে। এর মাধ্যমে কানাডার দাবিকৃত ভারতীয় দূতকে বহিষ্কারের দাবি প্রত্যাখ্যান করেছে দিল্লি।

Manual4 Ad Code

কানাডা ও ভারতের মধ্যে সম্পর্কের টানাপড়েন শুরু হয় গত বছর। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছিলেন যে, নিজ্জার হত্যায় ভারতীয় গোয়েন্দাদের জড়িত থাকার প্রমাণ রয়েছে তার কাছে।

Manual2 Ad Code

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানায়, তাদের কাছে ভারতের সরকারি এজেন্টদের দ্বারা পরিচালিত ব্যাপক অপরাধমূলক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। যা কানাডায় দক্ষিণ এশীয় সম্প্রদায়ের মানুষদের লক্ষ্য করে পরিচালিত হচ্ছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code