নিরাপত্তা শঙ্কায় গা ঢাকা দিলেন কাডার প্রধানমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

কানাডা প্রতিনিধি: করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমনের ঊর্ধ্বগতির মধ্যেই টিকা ও অন্যান্য বিধিনিষেধবিরোধী বড় ধরনের বিক্ষোভ চলছে কানাডায়। সরকারের দেওয়া বিধিনিষেধের বিরুদ্ধে উত্তর আমেরিকার এই দেশটির পার্লামেন্টের সামনে বিক্ষোভ করছেন মানুষ। এই পরিস্থিতিতে সপরিবারে রাজধানী অটোয়ার বাসভবন ছেড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন। বিক্ষোভের মধ্যে বাসভবন ছেড়ে পরিবার নিয়ে গোপন জায়গায় চলে গেছেন তিনি। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে রাজধানী অটোয়ার বাসভবন ছেড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার পরিবার। বিক্ষোভকারীরা ট্রুডোর দফতরের সমানে রাস্তায় বিক্ষোভ অব্যাহত রাখায় বাসভবন ছাড়েন তিনি। অন্দোলনকারীরা কানাডার পতাকা, কুইবেকের পতাকা এবং আমেরিকান পতাকা নিয়ে বিক্ষোভ করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code