

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সোমবার বৈঠকে বসছেন। স্থানীয় সময় সোমবার নিউইয়র্কের মেয়রের সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।রোববার মেয়রের কার্যালয় এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা এএফপিকে মেয়রের কার্যালয় জানায়, বৈঠকে নিউইয়র্ক সিটি ও নগরীর বাসিন্দাদের ওপর প্রভাব ফেলে—এমন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন দুই নেতা।
ট্রাম্প ও মামদানির মধ্যে এর আগে বেশ কয়েক মাস ধরে প্রকাশ্যে তীব্র মতপার্থক্য ও বাক্যবিনিময় হয়েছে। তবে ২০২৫ সালের নভেম্বরে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনের পর প্রথমবারের মতো হোয়াইট হাউসে মুখোমুখি সাক্ষাৎ করেন তারা।
ওভাল অফিসে সেই সাক্ষাতে ট্রাম্প ও মামদানি হাসিমুখে সৌজন্য বিনিময় করেন এবং নিউইয়র্কের স্বার্থে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।
এবার নিউইয়র্ক সিটির মেয়রের সরকারি বাসভবনে তাদের বৈঠক হচ্ছে। বৈঠকে নগরীর বিভিন্ন বিষয় এবং বাসিন্দাদের ওপর প্রভাব ফেলা ইস্যুগুলো গুরুত্ব পেতে পারে।