ডিজেল-অকটেন বিক্রি সীমিত করার উদ্যোগ রাজধানীতে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: গ্রাহকদের কাছে জ্বালানি তেল ডিজেল ও অকটেনের বিক্রি সীমিত করেছে রাজধানীর অন্যতম ব্যস্ত প্রতিষ্ঠান ট্রাস্ট ফিলিং স্টেশন। আজ মঙ্গলবার দুপুরে ফিলিং স্টেশনটিতে গিয়ে দেখা যায়, মোটরসাইকেলে সর্বোচ্চ ৪০০ টাকার অকটেন এবং গাড়িতে সর্বোচ্চ ৩ হাজার টাকার ডিজেল বা অকটেন বিক্রি হচ্ছে। জ্বালানি ব্যবহার সাশ্রয়ে এমনটি করা হচ্ছে বলে জানিয়েছেন ট্রাস্টের কর্মীরা। তবে ট্রাস্ট ছাড়া রাজধানীর অন্য চারটি ফিলিং স্টেশনে আগের মতোই জ্বালানি তেল বিক্রি করতে দেখা গেছে। বিক্রি সীমিত করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও প্রথম আলোকে জানিয়েছেন এসব প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। তবে রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো যেভাবে জ্বালানি তেলের বরাদ্দ কমিয়ে দিচ্ছে, তাতে শিগগিরই বিক্রি সীমিত অথবা স্টেশন একটি নির্দিষ্ট সময় বন্ধ রাখার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code