রোনালদোকে কৃতিত্ব দিলেন নেইমার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক: অখ্যাত লিগে যোগ দিয়ে ভীষণ সমালোচিত হচ্ছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। সৌদি ক্লাব আল নাসরে যোগ দেওয়ায় অনেকেই তাকে ‘পাগল’ তকমা দিয়েছিল। অথচ সেই সৌদি ফুটবলে তার পদাঙ্ক অনুসরণ করছেন বাকিরা। অখ্যাত লিগ এখন তারার হাট। তার কারণেই সৌদি লিগের এই অবিশ্বাস্য রূপান্তর। যেখানে সর্বশেষ যোগ দিয়েছেন নেইমার।

Manual5 Ad Code

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিজেও স্বীকার করেছেন, সৌদি ফুটবলের এই রূপান্তরে অবদান পর্তুগিজ তারকার। আল হিলালে যোগ দিয়ে প্রথম সাক্ষাৎকারে নেইমার বলেছেন, ‘আমার বিশ্বাস যোগ দেওয়ার এই মিছিলটা রোনালদোই শুরু করেছিল। অথচ সবাই তখন তাকে পাগল সহ কত কথা বলেছিল। এখন সবাই দেখছে, এই লিগের পরিধি কত বাড়ছে।’

৩১ বছর বয়সী নেইমার দুই বছরের চুক্তিতে রিয়াদভিত্তিক ক্লাবটিতে যোগ দিয়েছেন। ইতি টেনেছেন ইউরোপ অধ্যায়ের। তার চুক্তির মূল্য ৯০ মিলিয়ন ইউরো। ডিসেম্বরে রোনালদোর যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ৬০০ মিলিয়ন ইউরো বিনিয়োগ করেছে সৌদি প্রো লিগ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code