কোহলিকে ছাড়ালেন বাবর

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: 

Manual2 Ad Code

পাকিস্তানি অধিনায়ক বাবর আজম আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ সময় পার করছেন। একদিনের ক্রিকেটের শীর্ষস্থান থেকে বিরাট কোহলিকে সরানোর পর এবার অন্য একটি বিভাগেও তিনি টপকে গেলেন ভারত অধিনায়ককে। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ২০০০ রান করলেন বাবর। ৫২ ইনিংস নিলেন তিনি। এতদিন প্রথম স্থানে ছিলেন কোহলি। তিনি নিয়েছিলেন ৫৬ ইনিংস। তবে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেই কোহলিকে টপকে গেলেন বাবর। তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। তিনি ২০০০ রান করতে নিয়েছিলেন ৬২টি ইনিংস। টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের তালিকাতেও কোহলির থেকে এগিয়ে বাবর। কোহলি যেখানে রয়েছেন পঞ্চম স্থানে, সেখানে কিছুদিন আগেই বাবর উঠে এসেছেন দ্বিতীয় স্থানে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code