দেশে ফিরেছে নারী ক্রিকেট দল

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্কঃ জিম্বাবুয়ের মাটিতে বিশ্বকাপ বাছাই পর্ব শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। বুধবার (১ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ওমানের মাস্কাট থেকে ঢাকায় এসে পৌঁছায় বাংলাদেশের মেয়েরা।

Manual3 Ad Code

তবে প্রথমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরেও উৎসবের সুযোগ পাচ্ছে না নিগার সুলতানা জ্যোতিরা। বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে পুরো দলকে। জানা গেছে, অন্তত ৫ দিন কোয়ারেন্টিনে থাকবেন নারী ক্রিকেটাররা।

Manual8 Ad Code

আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তারে বাতিল হয়ে গেছে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব। টুর্নামেন্ট বাতিল হলেও বাংলাদেশ দল প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code