৩১ বছরেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় হ্যাজার্ডের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক: ক্রোয়েশিয়ার কাছে হারের পরই অবসরের ভাবনা আসে এডেন হ্যাজার্ডের। তাকে বোঝানোর চেষ্টাও করেছিলেন সতীর্থ-বন্ধুরা। এরই মধ্যে কোচ রবার্তো মার্টিনেজ সরে গিয়েছেন। মনোভাব পাল্টায়নি হ্যাজার্ডের। অবসরের ঘোষণাই দিয়ে ফেললেন তিনি।

Manual8 Ad Code

হ্যাজার্ড তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘এবার জীবনের একটা পাতা ওল্টাতে হচ্ছে। যাদের ভালোবাসা পেয়েছি, তাদের ধন্যবাদ। সব সময় যাদের পাশে পেয়েছি, তাদের ধন্যবাদ। ২০০৮ সাল থেকে জয়ের যে সব মুহূর্ত তুলে ধরতে পেরেছি, উপভোগ করতে পেরেছি, তার জন্যও ধন্যবাদ। আজ আমি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছি। পরের প্রজন্ম তৈরি। জাতীয় দলের হয়ে খেলাটাকে মিস করবো।’

২০০৮ সালে বেলজিয়ামের সিনিয়র টিমে প্রথম ডাক পেয়েছিলেন হ্যাজার্ড। পরের ১৪ বছরে ১২৬টা ম্যাচ খেলেছেন অ্যাটাকিং মিডফিল্ডার। করেছেন ৩৩টা গোল।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code