ড্রয়ে শেষ চট্টগ্রাম টেস্ট

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: শেষ দিনের লাঞ্চের আগে ও পরে সম্ভাবনা জেগেছিল একটু। বাংলাদেশ বেশ ভালোভাবেই চেপে ধরেছিল শ্রীলঙ্কাকে। তবে কোনও রোমাঞ্চ ছাড়াই নিষ্প্রাণ ড্রতে শেষ হলো চট্টগ্রাম টেস্ট। দিন শেষের নির্ধারিত সময়ের একঘণ্টা আগেই দুই দল ড্র মেনে নেয়।

Manual3 Ad Code

আজ (বৃহস্পতিবার) চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনে মাঠে নেমেছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা। যদিও একটা দিন বাকি, তারপরও চতুর্থ দিনে শেষ বিকালে বাংলাদেশের বোলিং সামান্য হলেও আশা দেখাচ্ছিল ফল হওয়ার। কিন্তু কিছুই হলো না। প্রত্যাশিত ড্রতেই শেষ হয়েছে প্রথম টেস্টের লড়াই। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ৯০.১ ওভারে ৬ উইকেটে করে ২৬০ রান। এরপরই ড্র মেনে নেয় দুই দল।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code