বাবার জন্মভূমি বাংলাদেশে এসে রোমাঞ্চিত রবিন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো বিপিএল খেলতে বাংলাদেশে এসেছেন বাংলা‌দেশি বং‌শোদ্ভূত ইংল্যান্ড জাতীয় দ‌লের ক্রিকেটার রবিন দাস। বিপিএলের নবম আসরে ঢাকা ডমিনেটরসের হয়ে নাম লিখিয়েছেন। ২০০২ সালে রবিনের জন্ম ইংল্যান্ডের লেটনস্টোনে। তার বাবা মৃদুল কা‌ন্তি দাসের বা‌ড়ি সুনামগঞ্জ শহ‌রের উকিলপাড়ায়। প্রথমবারের মতো বাবার জন্মভূমিতে এসে দারুণ রোমাঞ্চিত এই ইংলিশ ক্রিকেটার।

Manual6 Ad Code

সোমবার ঢাকা ডমিনেটরসের হয়ে মিরপুরে অনুশীলন করেছেন। এদিন আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হন তিনি। অনুশীলনের এক ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখিও হয়েছেন। বাবার দেশে এসে নিজের রোমাঞ্চ লুকিয়ে রাখতে পারলেন না, ‘উনারাও (আত্মীয়-স্বজন) খুব রোমাঞ্চিত। শুধু আমার বাবা-মা-ভাই-বোনই না, বাংলাদেশ ও সিলেটের সবাই খুশি। তারা আমাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে গিয়েছিল। আমাকে বাংলাদেশে দেখে খুবই খুশি হয়েছে।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code