এসকর্ট করলো সিঙ্গাপুরের যুদ্ধবিমান

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক:

সিঙ্গাপুরগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির পর উড়োজাহাজটিকে এসকর্ট করে বিমানব্ন্দরে অবতরণ করিয়েছে সিঙ্গাপুরের বিমান বাহিনী। ফ্লাইটটিকে এসকর্ট করতে মঙ্গলবার গভীর রাতে দুটি যুদ্ধবিমান পাঠানো হয়। দেশটির প্রতিরক্ষামন্ত্রীর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন।

Manual4 Ad Code

একটি ফেসবুক পোস্টে প্রতিরক্ষামন্ত্রী এনজি ইং হেন বলেছেন, সিঙ্গাপুরের বিমান বাহিনীর দুটি এফ-১৫এসজি জেট এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এএক্সবি৬৮৪-কে নিরাপত্তা দিয়ে জনবহুল এলাকা থেকে দূরে সরিয়ে নিয়ে যায়।

Manual8 Ad Code

এনজি বলেন, স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০ টা ৪ মিনিটে উড়োজাহাজটিকে চাঙ্গি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়। এসময় সিঙ্গাপুরের স্থলভিত্তিক বিমানপ্রতিরক্ষা ব্যবস্থা ও বিস্ফোরক নিষ্পত্তি দলও সক্রিয় ছিল।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code