আবার মাঠে গড়াচ্ছে তারকাদের ক্রিকেট

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক: খেলার মাঠে অভিনেতা ও নির্দেশক সালাহউদ্দিন লাভলুর দলখেলার মাঠে অভিনেতা ও নির্দেশক সালাহউদ্দিন লাভলুর দল। নিজেদের মধ্যে সমঝোতার পর আজ থেকে আবার শুরু হচ্ছে দেশের শোবিজ তারকাদের নিয়ে আয়োজিত সিসিএল (সেলিব্রিটি ক্রিকেট লিগ)। এক বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছে আয়োজক কমিটি। সিসিএল আয়োজক কমিটি জেনারেশন নেক্সটের পক্ষ থেকে জানানো হয়েছে, যেখান থেকে গ্রুপপর্বের খেলা বন্ধ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে খেলা। দুই সেমিফাইনাল শেষে আজ রাতেই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

Manual6 Ad Code

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ২৮ সেপ্টেম্বর শুরু হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ ২০২৩। বিশ্বকাপে বাংলাদেশ দলের ক্রিকেটারদের উৎসাহ দিতেই দেশের শোবিজ তারকারা নেমেছিলেন ক্রিকেট খেলতে। খেলা শুরু হওয়ার আগে শোবিজ তারকারা জানান, এটা স্রেফ ফান, ফুর্তি, গেট টুগেদার। তবে মাঠে নামার পর দেখা যায় ভিন্ন চিত্র। সবাই খেলা নিয়ে এতটাই সিরিয়াস হয়ে গেলেন যে, তর্কবিতর্ক থেকে মারামারিতে জড়িয়ে পড়ে দীপংকর দীপন ও মোস্তফা কামাল রাজের দল এবং সতীর্থরা। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে তারকাদের মারামারির ভিডিও। প্রশ্নবিদ্ধ হয় আয়োজন। তারকাদের এমন আচরণে নেটিজেনরা মেতে ওঠেন সমালোচনায়। তারকাদেরও অনেকে সমালোচনা করেন বিষয়টি নিয়ে।

Manual6 Ad Code

পরদিন সংবাদ সম্মেলন করে সাময়িকভাবে সিসিএল স্থগিতের ঘোষণা দেন আয়োজকেরা। জানানো হয়, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে তাঁদের নাম প্রকাশ করেননি আয়োজকেরা।

Manual3 Ad Code

মোট আটটি দলে ভাগ হয়ে সিসিএলে নাম লিখিয়েছেন বিনোদনের তারকারা। নারী-পুরুষ মিলিয়ে প্রতি দলের সদস্য সংখ্যা ১৮ জন। এসব দলের নেতৃত্ব দিচ্ছেন গিয়াস উদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code