বাংলাদেশের খেলার প্রশংসা করলেন আফগানিস্তানের কোচ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপ বাছাইয়ে মালদ্বীপের বিপক্ষে কঠিন লড়াইয়ের অপেক্ষায় বাংলাদেশ। তার আগে ঘরের মাঠে নিজেদের ঝালিয়ে নিতে আরেক শক্তিশালী প্রতিপক্ষ আফগানিস্তানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে হাভিয়ের কাবরেরার দল। আফগানরা ২৬ আগস্ট ঢাকায় আসছে। আসার আগেই ফিফা র্যাঙ্কিংয়ে স্বাগতিকদের চেয়ে ৩২ ধাপ এগিয়ে থাকা দলটির কোচ নিজেদের শক্তিমত্তা দেখানোর ইঙ্গিত দিয়ে রাখলেন।

Manual5 Ad Code

একসময় আফগানিস্তান সাফ অঞ্চলে খেলতো। ১০ বছর হলো তারা এই অঞ্চল ছেড়েছে। দলটির বর্তমান কোচ কুয়েতের আব্দুল্লাহ আল মুতাইরি। এর আগে ২০২১ মালদ্বীপ সাফে নেপালের কোচ ছিলেন তিনি। ঢাকায় আসার আগে বাংলা ট্রিবিউনের সঙ্গে বাংলাদেশের বিপক্ষে দুটি ম্যাচ নিয়ে কথা বলেছেন ৪১ বছর বয়সী। শুরুতে বাংলাদেশের খেলার প্রশংসা করেছেন আব্দুল্লাহ আল মুতাইরি। বিশেষ করে ভারতের সাফ চ্যাম্পিয়নশিপে লাল-সবুজ দলের লড়াকু পারফরম্যান্স তার দৃষ্টি কেড়েছে। মুতাইরি বলেছেন, ‘বাংলাদেশ ভালো দল, তাদের খেলার ধরনও। দ্রুত জায়গা পরিবর্তন করে খেলে, রক্ষণ সামলানোর পাশাপাশি দ্রুত প্রতি-আক্রমণে উঠে খেলে থাকে।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code