চেলসি কোচ মনে করেন, ঘুরে দাঁড়ানো সম্ভব

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে প্রত্যাশিতভাবেই জিতেছে রিয়াল মাদ্রিদ। সাম্প্রতিক ফর্ম আর চেলসির দুর্দশার কথা বিবেচনা করলে প্রথম লেগে ২-০ গোলের জয় মোটেও অবিশ্বাস্য নয়। এমন অবস্থাতে পিছিয়ে থেকেও সেমিফাইনালের জন্য ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করেন, চেলসি কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। সেজন্য স্ট্যামফোর্ড ব্রিজে বিশেষ কিছুর আশায় তিনি।

Manual6 Ad Code

ঘরের মাঠে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় রিয়াল মাদ্রিদ। ২১ মিনিটে দলটিকে এগিয়ে দেন করিম বেনজেমা। ৭৪ মিনিটে বদলি মার্কো আসেনসিওর গোল স্কোরলাইন ২-০ করেছে। অবশ্য দুঃসময়ের জালে বন্দি চেলসি এই ম্যাচেও সেটির ছাপ রেখেছে। শেষ ঘণ্টা ১০ জনের দল নিয়ে খেলতে হয়েছে তাদের। লাল কার্ড দেখেছেন বেন চিলওয়েল। মাদ্রিদের অভিজাতরা যেভাবে খেলছিল, তাতে ব্যবধান আরও বাড়তে পারতো। তার পরেও চেলসি কোচের বিশ্বাস ওয়েস্ট লন্ডনে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর সুযোগ তারা পাবেন, ‘হ্যাঁ, এটা সত্যি বড় চ্যালেঞ্জ। তাও আবার রিয়াল মাদ্রিদের মতো এত বড় দলের বিপক্ষে। তবে আমার বিশ্বাস দরজাটা এখনও খোলা আছে। আর সেটা পুরোপুরি নির্ভর করছে আমাদের ওপর।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code