প্রথমবার বাবা হওয়ার স্বাদ পেলেন উসাইন বোল্ট

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট,ঢাকা: করোনা ভাইরাস মহামারি থাবায় আক্রান্ত পুরো বিশ্বে। ব্যতিক্রম নয় জ্যামাইকাও। তবে এই কঠিন সময়েও সুখবর পেলেন দেশটির সর্বকালের সেরা ক্রীড়াবিদ উসাইন বোল্ট। প্রথমবার বাবা হয়েছেন বিশ্বের সবচেয়ে দ্রুততম মানব। করোনা আবহে দেশের সবচেয়ে বড় তারকার এই সুসংবাদ আতঙ্কের মাঝেও হাসি ফুটেছে জ্যামাইকাবাসীর মুখে। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের কিংবদন্তির সঙ্গিনী ক্যাসি ব্যানেট ফুটফুটে কন্যাসন্তাদের জন্ম দিয়েছেন। বোল্ট ও বেনেটের সম্পর্ক ৬ বছরের। গত মার্চেই বোল্ট নিজেই জানিয়েছিলেন বেনেট অন্তঃসত্ত্বা। কিছুদিন আগে ইনস্টাগ্রামে সন্তানসম্ভবা সঙ্গিনীর সঙ্গে ছবি দিয়ে বোল্ট লিখেছিলেন, ‘বেবি বোল্ট আসছে। ২০১৭ সালে অবসর গ্রহণ করেন বোল্ট। কিন্তু এখন পর্যন্ত ইতিহাসের সবচেয়ে দ্রুততম মানব তিনি। ২০০৯ বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টে ৯.৫৮ সেকেন্ডের সেই রেকর্ড এখনও অক্ষুণ্ণ আছে। এই স্প্রিন্ট কিংবদন্তির দখলে আছে একই আসরে গড়া ২০০ মিটারের স্প্রিন্টে ১৯.১৯ সেকেন্ডের রেকর্ডও।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code