একজনের লাশ এখনো উদ্ধার করতে পারেনি নৌ-পুলিশ আরব সাগরে মাছ ধরতে গিয়ে প্রাণ গেলো দুই বাংলাদেশীর

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট ব্যুরো :: সৌদি আরবে সাগরে মাছ ধরার ট্রলার ডুবে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা দুজনই এক অপরের আপন ভাই।
নিহতরা সিলেটের ফে ুগঞ্জ উপজেলার বাসিন্দা হওয়ায় সে এলাকায় চলছে এখন শোকের মাতম। স্বজনদেও কান্না জড়িত কন্ঠ আর অশ্রæভেজা চোঁখের আহাজারি বাতাস ভারি হয়েগেছে এই এলাকা। আল্লাহর দরবাওে প্রার্থনা চলছে সাগর থেকে নিখুজ হওয়া অসিমের লাশ উদ্ধারের জন্য।

Manual2 Ad Code

যারা নিহত হয়েছেন তারা হলেন- সিলেটের ফে ুগঞ্জের ছত্তিশ গ্রামের ইরফান আলীর ছেলে মোহাম্মদ অসিম (৪২) ও উসমান আহমদ (৩৩)। তাদের মধ্যে উসমানের লাশ সৌদি আরবের নৌ-পুলিশ উদ্ধার করলেও অসিমের লাশ এখনও উদ্ধার করা যায়নি।

Manual3 Ad Code

জানা গেছে, গত শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টায় সৌদি আরবের গম্বুজ শহরের নিজ বাসা থেকে মাছ ধরতে ট্রলার নিয়ে আল লেছব শহরের সাগরে যান অসিম ও উসমান। ওইদিন বিকেলে অন্য ট্রলারের লোকজন বাসায় ফিরে আসলেও অসিম ও উসমান ফিরে আসেননি। তাদের বড়ভাই জসিম মিয়া সাগরের তীরে গিয়ে তাদের খুঁজতে থাকেন। কোনো খোঁজখবর না পেয়ে বিষয়টি পুলিশকে জানান তিনি।
শনিবার সৌদি আরব সময় সকালে সাগর থেকে উসমানের লাশ উদ্ধার করে দেশটির নৌ-পুলিশ। রোববার সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ রয়েছেন অসিম।

সাগরের উত্তাল ঢেউয়ে মাছ ধরার ট্রলারডুবিতে নিহত হয়েছেন অসিম ও উসমান বলে নিশ্চিত করেছেন ছত্তিশগ্রামের বাসিন্দা নিহতদের চাচাত ভাই সাহিল আহমদ।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code