সুস্থ হয়ে উঠছেন সিলেটের সেই করোনা রোগী “ঝুঁকি অনেকটাই কমে গেছে”

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

ঝুঁকি অনেকটাই কমে গেছে,অর্থাৎ তিনি ক্রমেই সুস্থ্য হয়ে উঠছেন। রোগী নিজে সচেতন থাকায় তিনি এখন প্রায় আশঙ্কামুক্ত। ইনশাল্লাহ তিনি দ্রুতই সুস্থ্য হয়ে উঠবেন। সিলেটে প্রথম করোনা আক্রান্ত রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান একথা বলেন।

Manual3 Ad Code

তিনি জানান, করোনাক্রান্ত ওই ব্যক্তির জ্বর অনেকটাই কমে গেছে। সর্দি ও কাশি কিছুটা আছে। তাকে জ্বর, সর্দি ও কাশির ওষুধ দেওয়া হচ্ছে। ডা. আনিসুর রহমান বলেন, ‘উনি (আক্রান্ত ব্যক্তি) সচেতন আছেন। তাকে বাসাতেই রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা ভালোর দিকে।

Manual1 Ad Code

প্রসঙ্গত, সিলেটে প্রথম করোনাক্রান্ত রোগী ধরা পড়ে গতকাল রবিবার। নগরীর হাউজিং এস্টেট এলাকার এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হন। তার বাসা ছাড়াও পুরো হাউজিং এস্টেট লকডাউন করে রাখা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code